বামনগোলা ব্লকের পাকুয়াহাটের এ এন এম উচ্চ বিদ্যালয়ে ৫৯তম বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয় বুধবার সন্ধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুদিরাম প্রামাণিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদাম রায়, শিক্ষক মনোজ সরকার। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ,গান,নাটক পরিবেশনের মধ্য দিয়ে অংশ গ্রহণ করে। দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মত। বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীদের, বিশেষ ভাবে দর্শকদের আগ্রহ লক্ষ্য করে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়জন করা হয় প্রতি বছর।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদাম রায় জানিয়েছেন, পাকুয়াহাট এ এন এম উচ্চ বিদ্যালয়ের ৫৯তম বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ZD_6Lryj6j8